বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ জুলাই, ২০২২

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না নায়িকা মাহি

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহী 

 ঢাকাই ছবির অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

শনিবার নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।

শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন দারুণ জমে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা।

রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

অপারেশন অগ্নিপথ

অপারেশন অগ্নিপথ

Operation Agneepath Operation Agneepath.jpg Directed by Ashiqur Rahman Screenplay by Ashiqur Rahman Starring Shakib Khan Shiba Ali Khan Misha Sawdagor Sayelaluddin Mahalder Music by Dabbu Akassh Imran Mahmudul Ali Akram Shuvo Aryan Ashik[1] Cinematography Ashiqur Rahman Production company Vertex Production Distributed by Vertex Production Cinefekt Entertainment Live Technologies Release date TBA Country Bangladesh Language Bengali Operation Agneepath is a Bangladeshi action thriller film directed by Ashiqur Rahman, produced under the banner of Vertex Production and Cinefekt Entertainment.[2] It stars Shakib Khan, Shiba Ali Khan, Sayelaluddin Mahalder And Misha Sawdagor in lead roles.[3] This film has been music composed by Dabbu Ghosal, Akassh and Imran Mahmudul.

Cast
Shakib Khan as Captain Shehzad Khan Rana Shiba Ali Khan as Raima[4] Misha Sawdagor as Zulfiqer Mirza Tiger Robi as ex "Capt" Afgan Taskeen Rahman Sayelaluddin MahalderRead More Cilck Here

h,

রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮

দীপিকার যত প্রেমিক

দীপিকার যত প্রেমিক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
গতকাল ৫ জানুয়ারি ৩৩ বছরে পা দিয়েছেন।
এই ‘মাস্তানি গার্ল’ শুধু হাজারো তরুণেরই
রাতের ঘুম কেড়ে নেননি, ক্রিকেট থেকে
করপোরেট জগতের তারকাদেরও হৃদয়ও ভেঙে
চুরমার করেছেন। ১১ বছরের ক্যারিয়ারে কম
মানুষের প্রেমে পড়েননি তিনি।
শোনা গেছে, দীপিকার তাঁর বলিউড
ক্যারিয়ারে সবার আগে নীহার পান্ডের
প্রেমে পড়েছিলেন। বেঙ্গালুরুতে এক
অভিনয়ে স্কুলে তাঁদের আলাপ। আর সেখান
থেকেই প্রেম। এমনকি জানা গেছে, মুম্বাইয়ে
দুজন এক ছাদের নিচেই থাকতেন। তিন বছর পর
দীপিকা ও নীহার আলাদা হয়ে যান।
নীহারের পর বলিউডের ‘পদ্মাবতী’-র জীবনে
আসেন মডেল তথা অভিনেতা উপেন প্যাটেল।
উপেনের সঙ্গে এই বলিউড সুন্দরীর
ভালোবাসার সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।
এরপর দীপিকার জীবনে আবির্ভাব হন ভারতীয়
দলের ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজের
প্রেমে পাগল ছিলেন হাজার হাজার তরুণী।
এদিকে এই সুদর্শন ক্রিকেটার আবার দীপিকার
রূপে মুগ্ধ ছিলেন। কিন্তু যুবরাজ-দীপিকার
প্রেমের গাড়িও বেশি দূর এগোয়নি। কিছুদিন
পর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এই প্রেমিক
যুগলকে একসঙ্গে একাধিকবার অনেক জায়গায়
দেখা গেছে।
তবে যুবরাজের আগে দীপিকার জীবনে আর
এক ক্রিকেটার এসেছিলেন। তিনি হলেন
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনি। ধোনি ও দীপিকা
একাধিকবার ডেটে গেছেন। কিন্তু ধোনি
থাকাকালে যুবরাজের আগমন হয় তাঁর জীবনে।
ধোনি সবকিছু বুঝতে পেরে ধীরে ধীরে
যুবরাজ-দীপিকার প্রেমের রাস্তা থেকে সরে
দাঁড়ান। তাই খুব অল্প সময়ের মধ্যে ধোনি ও
দীপিকার প্রেমের ইতি ঘটে।
এরপর দীপিকার জীবনে আসেন প্রখ্যাত
ব্যবসায়ী বিজয় মাল্যর পুত্র সিদ্ধার্থ মাল্য।
দুজনে একসঙ্গে অনেকটা পথ চলেন। দীপিকা
সিদ্ধার্থের প্রেমে রীতিমতো পাগল ছিলেন।
তাঁদের বিভিন্ন জায়গায় এবং পার্টিতে
দেখা যেত। বিজয় মাল্যর কিং ফিশারের সব
পার্টি এবং ফ্যাশন শোতে দীপিকা সব সময়
উপস্থিত থাকতেন। এমনকি শোনা গেছে,
সিদ্ধার্থ তাঁর প্রেমিকাকে একটি ফ্ল্যাট
উপহার দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে
এই প্রেমেরও মৃত্যু ঘটে।
এবার এক বলিউড নায়কের আবির্ভাব হয়
দীপিকার জীবনে। ‘বাঁচনা এ হাসিনো’ ছবির
শুটিং চলাকালে এই বলিউড অভিনেত্রী ও
রণবীর কাপুর একে অপরের কাছে আসেন।
রণবীরের প্রেমের হাতছানি থেকে বলিউডের
এই ‘হাসিনা’ বাঁচতে পারেননি। দুজনে প্রেমে
রীতিমতো হাবুডুবু খেতেন। প্রকাশ্যে
যেখানে-সেখানে ঘুরে বেড়াতেন। বলিউডি
এই দুই তারকা কখনো তাঁদের প্রেমের কথা
লুকানোর চেষ্টা পর্যন্ত করেননি। দীপিকা
এতটাই ভালোবাসতেন রণবীরকে যে তাঁর
নামের ট্যাটু বানিয়েছিলেন। বলিউডের
‘মাস্তানি গার্ল’-এর গলায় এই ট্যাটু দেখা
যেত। কিন্তু এক-দুই বছর পর তাঁদের ছাড়াছাড়ি
হয়ে যায়। আর এর কারণ রণবীর। এই বলিউড
তারকা ধোঁকা দিয়েছিলেন দীপিকাকে।
দীপিকা অনেক দিন পর্যন্ত বিরহ যন্ত্রণা বয়ে
বেড়িয়েছেন।
এই ব্রেকআপের পর এই তারকা খুব একা হয়ে
যান। বারবার ভাঙনের ফলে নিরাশায় ডুবে
যান দীপিকা। তবে এখন রণবীর ও দীপিকা
দুজনে ভালো বন্ধু।
এই নিরাশার মাঝে তাঁর জীবনে আসেন রণবীর
সিং; যদিও রণবীর-দীপিকা কখনো তাঁদের
ভালোবাসার কথা স্বীকার করেননি। কিছুদিন
আগে রটেছিল তাঁদের ছাড়াছাড়ির খবর।
কিন্তু এটা নিছকই গুজব। এমনকি সম্প্রতি
দুজনকে একসঙ্গে ভারতের শিল্পপতি আম্বানি
পরিবারের একটি পার্টিতেও দেখা গেছে।
আবার এও শোনা যাচ্ছে, রণবীর ও দীপিকা
এখন শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন। তাঁরা নববর্ষ
সেখানেই উদ্যাপন করেছিলেন। আবার
বলিউডে জোর রব, এই দুই বলিউডি তারকা
চুপিচুপি তাঁদের বাগদান পর্ব নাকি সেরে
ফেলবেন। আর এটাই হবে তাঁদের ভক্তদের জন্য
নববর্ষের উপহার।

শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮

প্রথম বাংলাদেশি নারী ইউটিউবার

প্রথম বাংলাদেশি নারী ইউটিউবার

প্রথম বাংলাদেশি নারী ইউটিউবার
হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন
স্বীকৃতি পেয়েছেন হৃদি শেখ।
ইউটিউবে কোনো চ্যানেল এক লাখ
সাবস্ক্রাইবার অতিক্রম করলে এই
স্বীকৃতি দেওয়া হয়।
ইউটিউবে হৃদির চ্যানেল ‘হৃদি শেখ’-এর
বর্তমান সাবস্ক্রাইবারসংখ্যা প্রায়
এক লাখ ৫৬ হাজার। ইউটিউব থেকে এই
স্বীকৃতি পেয়ে ভীষণ খুশি চ্যানেল আই
সেরা নাচিয়ে তারকা। বলেন, ‘প্রথম
বাংলাদেশি নারী হিসেবে এই অর্জন
খুবই আনন্দের। প্রথমেই ধন্যবাদ দিতে
চাই আমার মাকে। তিনি ২০০৭ সালে
চ্যানেলটি খুলে দিয়েছিলেন। এরপর
আমার নাচের স্টেজ পারফরম্যান্স
আপলোড করতে শুরু করেন। ১০ বছর পর এই
চ্যানেল থেকে এত বড় স্বীকৃতি পাব
ভাবিনি। আলাদা করে ধন্যবাদ দিতে
চাই বাংলাদেশি ভক্তদের। সারা
বিশ্বে আমার সাবস্ক্রাইবার থাকলেও
বাংলাদেশে আসার পর এই সংখ্যা দ্রুত
বাড়তে শুরু করে।
তারা ভালোবেসেছে বলেই এটা
পেয়েছি। এত দিন চ্যানেলটি নিয়ে খুব
একটা সিরিয়াস ছিলাম না। এখন
চ্যানেলটিতে আরো বেশি মনোযোগ
দিতে চাই। ’ হৃদির ইউটিউব চ্যানেল
লিংক- https://www.youtube.com/
channel/UC2rWupaplXMsiJscLXvQreQ
প্রভাষ রাবিনার ছবি ভাইরাল

প্রভাষ রাবিনার ছবি ভাইরাল



বাহুবলির ক্রেজ বিন্দুমাত্র কমেনি।
তাই এখনও প্রভাসের জন্য আসছে
বিয়ের প্রস্তাব।
সেই প্রস্তাব বরাবর বাতিল করে
দিয়েছেন তিনি। এমনকী সহ
অভিনেত্রী আনুশকা শেট্টির সঙ্গে
তাঁর বিয়ের গুঞ্জন কম হয়নি। সেসব
গুঞ্জনেও পানি ঢেলে দিয়েছেন
প্রভাস। কারণ, প্রভাসের ক্রাশ এক
বলিউড অভনেত্রী।
এক সাক্ষাৎকারে প্রভাস তাঁর আসল
ক্রাশের কথা জানান। তিনি
জানিয়েছেন, এক বলিউড অভিনেত্রীর
জন্য নাকি তাঁর বিশেষ অনুভূতি আছে।
কিন্তু, কে এই অভিনেত্রী ? সেই
অভিনেত্রী আর কেউ নন, তিনি
রাবিনা ট্যান্ডন। গোবিন্দ থেকে
অক্ষয় কুমার, অনেক বলিউড নায়কদের
সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর
তিনি হচ্ছেন প্রভাসের ক্রাশ।
প্রভাস জানিয়েছেন, আমি রাবিনার
বড় ভক্ত। আন্দাজ আপনা আপনার এলো
জি সানাম গানাটা এখনও আমাকে মুগ্ধ
করে।
জানা গেছে, বাহুবলির ছবির
ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন
রাবিনার স্বামী অনিল তাডানি।
অনিল ও প্রভাস ভালো বন্ধু বলেও
দাবি করেছে তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু।
ছবির প্রচারে মুম্বাইয়ে গিয়ে সেই
সময় রাবিনার সঙ্গে দেখাও
করেছিলেন প্রভাস। সেই ছবিও
ভাইরাল হয়।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

দেবের নায়িকার নগ্ন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

দেবের নায়িকার নগ্ন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় তোলপাড়



আন্না ফ্লোরিয়ান। অ্যামাজন
অভিজানে এটাই তাঁর নাম।
তবে আসল নাম সুয়েতলানা গুলাকোভা।
হাই বাজেটের এই কলকাতার বাংলা
ছবিতে সাংসদ-অভিনেতা দেবের
নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে
এই রুশ মডেলকে। আর সেই তিনিই
সম্প্রতি 'ভোগ' পত্রিকার কভার
ফটোশুটে নগ্ন হয়েছেন আরেক মডেলের
সঙ্গে। এই ছবি নিয়েই তোলপাড়
সোশ্যাল মিডিয়া।
অ্যামাজন অভিযান ছবিতে রাশিয়ান
মডেল সুয়েতলানা ছাড়াও রয়েছেন
আফ্রিকার ৪৫ বছর বয়সী অভিনেতা
ড্যাভিড জেমস। এই দুই বিদেশি
অভিনেতার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ
ফিল্মসের এই ছবিতে একই পর্দায়
দেখা যাবে ব্রাজিলের টেলিভিশন
সিরিজের আর্টিস্ট এডুয়ার্ডো
মুনিজকেও। উল্লেখ্য, মুনিজ এই প্রথম
কোনও সিনেমায় অভিনয় করছেন।
অভিনেতা দেব জানিয়েছেন, ছবির
মুখ্য চরিত্রে অভিনয় করা কুশীলবদের
মধ্যে কেবল মুনিজেরই অ্যামাজন
জঙ্গলের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল।
ব্রাজিলের এই ঘন অরণ্যে এক টানা ৩৮
দিন শুটিং করেছে টিম অ্যামাজন
অভিজান।
উল্লেখ্য, কমলেশ্বর মুখার্জি
পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে
বেশি বাজেটের ছবি। হিন্দি, বাংলা
সহ মোট ৬টি ভাষায় এই ছবি রিলিজ
করতে চলেছে।
জি বাংলা'র 'দাদাগিরি' অনুষ্ঠানে
এসে দেব জানান, ব্রাজিলে শুটিং
করার অভিজ্ঞতা অভূতপূর্ব এবং খুব
চ্যালেঞ্জিং ছিল। জীবন বাজি
রেখেই শুটিং করেছেন সুয়েতলানা,
ড্যাভিড জেমস এবং মুনিজরা।
দেব ওই অনুষ্ঠানে জানান, এই প্রথম
কোনও রুশ অভিনেতা কাজ করছেন
বাংলা ছবিতে। অভিনেত্রী
সুয়েতলানাও না কি টলিউডে কাজ
করতে পেরে খুব খুশি।
নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবির
পোস্টার পোস্ট করে সুয়েতলানা
লিখেছেন, বাংলার সবথেকে
রোমাঞ্চকর ছবি। যা দেখে সোশ্যাল
মিডিয়ায় জনপ্রিয় সুয়েতলানার বন্ধু
এবং ফ্যানরা 'অ্যামাজন অভিযান'
দেখার ইচ্ছা প্রকাশ করেছে। জিনিউজ

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

স্টার অব দ্যা উইক আনুশকা শর্মা

স্টার অব দ্যা উইক আনুশকা শর্মা

.

অবশেষে গুজবটাই সত্যি হলো। ইতালিতে
বিয়ে করতেই গিয়েছিলেন ‘পিকে’
অভিনেত্রী।
সোমবার দীর্ঘদিনের প্রেমিক ক্রিকেটার
বিরাট কোহলির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ
হন। রোম থেকে ৩০০ কিলোমিটার দূরের
এক রিসোর্টে হিন্দু রীতি মেনে বিয়ে
হয় তাঁদের। সেদিন রাতেই বিয়ের ছবিসহ
খবরটা দিলেন ‘বিরুশকা’। বলিউড ও
ক্রিকেটাঙ্গনের রথী-মহারথীরা
নবদম্পতিকে শুভ কামনা জানিয়েছেন।
গুগল সার্চের শীর্ষে সাবিলানুর তিনে তাসকিন

গুগল সার্চের শীর্ষে সাবিলানুর তিনে তাসকিন

গুগলে এ বছর আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টি
বা কাকে খুঁজেছেন? বাংলাদেশের সার্চ ট্রেন্ড
বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ
সবচেয়ে বেশি খুঁজেছে মডেল ও
অভিনেত্রী সাবিলা নূরকে।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং
সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশভিত্তিক ও
বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ড দেখা যাচ্ছে। গুগল
বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড
প্রকাশ করেছে।
বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই
তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে
‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দিয়েছে।
তাঁদের মধ্যে শীর্ষে আছেন
সাবিলা নূর
। তারপর আছেন মার্কিন মডেল মিয়া খলিফা। তিন
নম্বরে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ।
এরপরই আছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। জনপ্রিয়
অভিনেতা মোশাররফ করিম আছেন পাঁচ নম্বরে।
সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড
প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল।
তারপর আছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।
এরপরের অবস্থানে বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি।
অভিনেত্রী শবনম বুবলীকেও এ বছর মানুষ
খুঁজেছে বেশি। তিনি আছেন নয় নম্বরে। এ ছাড়া
দশম স্থানে আছেন সংগীতশিল্পী আতিফ আসলাম।
‘সার্চেস’ বিভাগে সবচেয়ে বেশি খোঁজা
হয়েছে তির, জাগ্গা জাসুস, দঙ্গল, আইপিএল, এসএসসি
রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড,
ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল।
‘নিউজ’ বিভাগে খোঁজা হয়েছে শিবাত্রি অ্যাসল্ট,
জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা,
আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স
অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড
বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরা।
বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি
গুগলে খুঁজেছে, সেগুলো হলো হারিকেন
ইরমা, আইফোন এক্স, ম্যাট লয়্যার ও মেগান
মার্কেল। ‘হাউ টু’ বিভাগে মানুষ খুঁজেছে—হাউ টু
মেক স্মাইল, মেক সোলার একলিপস গ্লাস, বাই
বিটকয়েন, ওয়াচ মে ওয়েদার ভার্সেস ম্যাকগ্রেগর
ও মেক আ ফিজেট স্পিনার।
এ ছাড়া ‘কনজুমার টেক’ বিভাগে এ বছর মানুষ বেশি
খুঁজেছে আইফোন ৮, আইফোন এক্স,
নিনটেনডো সুইচ, স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এক্সবক্স
ওয়ান এক্স। এ ছাড়া নকিয়া ৩৩১০, রেজার ফোন,
অপো এফ ৫, ওয়ানপ্লাস ৫ ও নকিয়া ৬ ঘিরে ছিল
মানুষের আগ্রহ।